জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪২ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি এই মন্তব্য করেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম হেরে গেছেন।

আরও পড়ুন: ২৫ কোটি গাছের লক্ষ্য, শিক্ষার্থীদের ‘একটি করে গাছ’ লাগাতে বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

সংসদ ভবনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আগে দলের এমপিদের উদ্দেশে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।

সালাহউদ্দিন আহমদ জানান, সাদা ও নীল রঙের দুটি ফরম হাতে নিয়ে তাঁরা ঘোষণা করেছেন যে কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হয়নি এবং সংবিধানে এখনও এ সংক্রান্ত বিধান নেই। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে প্রবর্তিত হতে হবে এবং তখনই পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা সম্ভব।

আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কোনো ফ্যাসিস্টের তুলনা হয় না: রিজভী

তিনি আরও বলেন, আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলেছি এবং আশা করি সামনের দিনেও চলবো। আমি মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ও তাঁর উপস্থিতিতে আমাদের দলীয় সিদ্ধান্ত জানালাম।