গোপালগঞ্জ ও ফেনীতে নতুন পুলিশ সুপার
গোপালগঞ্জ ও ফেনী জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আদেশে দুই জেলার পুলিশ সুপার নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, গোপালগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার মোহাঃ হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ৪ উর্ধ্বতন কর্মকতার বদলি
উপসচিব তৌহিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ১৫ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে দুই কর্মকর্তাকে তাঁদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন: ডিসেম্বর ঘিরে নেত্রকোনা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, বাড়ানো হলো ড্রোন টহল





