মেয়র পদে নির্বাচন করার ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৩:২১ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ।”

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

অন্যদিকে, একই পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পক্ষ থেকে তিনি মেয়র পদে নির্বাচন করবেন।

এতে করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

ইশরাক হোসেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী মো. আবদুল মান্নান, যিনি পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।

উল্লেখ্য, ২০২২ সালের এক আদেশ অনুযায়ী ঢাকাসহ দেশের চারটি সিটি করপোরেশনের মেয়র পদ মন্ত্রী পদমর্যাদার সমান।