সংরক্ষিত নারী আসনে বিএনপির আলোচনায় এগিয়ে জেসমিন জাহান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:১৩ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অভ্যন্তরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। দলীয় সূত্রে জানা গেছে, এ আলোচনায় এগিয়ে রয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল জেসমিন জাহান।

দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, শিক্ষাজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ইডেন মহিলা কলেজ-এ অধ্যয়নকালে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে আইন পেশায় যুক্ত হয়ে ধীরে ধীরে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় সাংবিধানিক ও আইনি বিষয়াবলিতে তার দক্ষতা দলীয় মহলে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। তৃণমূল ও পেশাজীবী মহলে তার গ্রহণযোগ্যতা তাকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে বলে সংশ্লিষ্টরা জানান।

দলীয় নেতাকর্মীদের একাংশের মতে, ছাত্ররাজনীতি থেকে শুরু করে আইন অঙ্গনে সক্রিয় ভূমিকার ধারাবাহিক অভিজ্ঞতা তাকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করেছে। তবে এ বিষয়ে দলীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী