মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ৯:০৫ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শুক্রবার (১৩ মার্চ) চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, সকালেই মির্জা আব্বাসের সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে পরিস্থিতি মূল্যায়ন করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়ালের নেতৃত্বে মিছিল

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা রয়েছেন।

ডা. রফিক আরও জানান, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

আরও পড়ুন: জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক: দোয়া মাহফিলে ডা. রফিকুল ইসলাম

এর আগে, এদিন জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হন এবং মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত অবহিত হন।