প্রস্তাবিত বাজেটের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি বের করে দলটি।
আরও পড়ুন: জিয়াউর রহমানের আদর্শ আজও প্রাসঙ্গিক: দোয়া মাহফিলে ডা. রফিকুল ইসলাম
মিছিল থেকে জামায়াত নেতাকর্মীরা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘গণবিরোধী ও গণনিপীড়ক’ আখ্যা দিয়ে এর বিভিন্ন দিকের সমালোচনা করেন। তারা বাজেটের নানা প্রস্তাবের বিরুদ্ধে স্লোগান দেন এবং বাজেট পুনর্বিবেচনার দাবি জানান।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তারা বাজেট প্রত্যাহার করে জনকল্যাণমূলক ও জনগুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।
আরও পড়ুন: সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। পরে মিছিলটি রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।





