জামায়াতের এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিও ঘিরে নতুন মোড়

Any Akter
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২৬ অপরাহ্ন, ২১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের জামায়াত দলীয় এমপি গাজী নজরুল ইসলামের একটি আপত্তিজনক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রথমে ২০ জুলাই সোমবার রাতে ‘প্রতিবাদী কন্ঠস্বর’ নামীয় ফেসবুক আইডিতে অষ্টাদশী এক তরুনীর সাথে তার ঘনিষ্ঠ মুহুর্তের ঐ ভিডিও চিত্র আপ করা হয়। পরবর্তীতে রায়হান কবির, বিএনপি নেটওয়ার্ক সাতক্ষীরা-৪ ও সোহাগ হাসানসহ আরও অসংখ্য ভেরিফাইড ফেসবুক আইডিতে একই ভিডিও আপলোডের পর মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। 

গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ তথা শ্যামনগর সংসদীয় আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য। তিনি ১৯৯১ ও ২০০১ সালে একই আসন হতে জামায়াতের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

আরও পড়ুন: এমপি নজরুলের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেবে জামায়াত

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বদ্ধ একটি কক্ষে অষ্টাদশী ঐ তরুনীর সাথে এমপি গাজী নজরুল ইসলাম অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করছেন। শুরুতে পাশাপাশি বসে কথা বলার একপর্যায়ে তিনি দু’হাতে ঐ তরুনীর মাথা ধরে মুখের উপর মুখ রাখছেন। এসময় ঐ তরুনী এমপি সাহেবকে বাঁদা দেয়ার চেষ্টা করছে না। এর আগে এমপি নজরুল ইসলাম মোবাইলে ব্যস্ত থাকার সময়ে ঐ তরুনী তার পাশ দিয়ে কয়েকবার হাটাহাটির পাশাপাশি দু’বার পাশের ওয়াশরুমে প্রবেশ করে। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দু’জনকে ঘনিষ্ঠ হওয়ার কক্ষটি হোটেল বা ন্যাম ভবনের কোন কক্ষ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে একটি সুত্র জানিয়েছে ভিডিওতে থাকা ঐ তরুনীর নাম মরিয়ম খাতুন। সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ন মরিয়ম মাসুম বিল্লাহ ও ফিরোজা দম্পতির সন্তান। একটি চাকুরী জন্য তিনি গাজী নজরুল ইসলামের সাথে সম্প্রতি যোগাযোগ করেন। প্রতিবেদকের হাতে আসা এমপির সুপারিশকৃত মরিয়ম খাতুনের একটি সিভি বিশ্লেষনে দেখা যায় গত ২২ জুন গাজী নজরুল ইসলাম সেখানে স্বাক্ষর করেন। যেখানে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য ‘জোর সুপারিশ করছি’ লিখেছেন। 

আরও পড়ুন: নির্বাচন কে করবে, না করবে—সেটি আদালত ও ইসির বিষয়: রিজভী

এবিষয়ে এমপি গাজী নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে তিনি ২১ তারিখ বেলা ১২টার দিকে তার নিজ নামীয় "Gazi Nazrul Islam" ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন , গত ১৭ জুন, ২০২৬ তারিখে পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়াম বেগমের সঙ্গে তার পিতা মোঃ মাসুম বিল্লাহর বাসভবনে আমাদের বিবাহ সম্পন্ন হয়। ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই।