ধামরাইয়ে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

Sanchoy Biswas
মো. নাজমুল হাসান, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ২০ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৪১ পূর্বাহ্ন, ০৫ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ৭টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকায় নারী-পুরুষ মিলে প্রায় ৫০ জন ১২ তাকবীরের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

আরও পড়ুন: ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?

পবিত্র ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন আনোয়ার হোসেন মাহাদী।

আয়োজক কমিটি জানান, শরীফভাগ এলাকার মানুষ এর আগে ঢাকা পূর্বাচলে নামাজ আদায় করতে যেতেন। বর্তমানে পাঁচ বছর ধরে এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিকে নামাজ আদায় করতে কিছু বাধার সম্মুখীন হলেও এখন তা আর হয় না বলেও জানান।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা সরকারি ছুটি