চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
বাংলাদেশের আকাশে আজ সোমবার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখ, অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন: হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় ৭ দিন
সভা শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই শেষে জিলহজ মাসের সূচনা নিশ্চিত করা হয়েছে।
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। সৌদি আরবে রোববার চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে। দেশটিতে ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
আরও পড়ুন: জানা গেল রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ
তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।





