ক্রিকবাজ–এর প্রতিবেদন

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে আর বাধা নেই

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ন, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৪১ পূর্বাহ্ন, ২৯ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-এর নির্দেশনায় আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান-কে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এ ঘটনার প্রতিবাদে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল অন্তবর্তীকালীন সরকার।

তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে আইপিএল সম্প্রচারের পথ আবার খুলে যাচ্ছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে আইপিএল সম্প্রচারে আর কোনো বাধা নেই।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন ঘিরে বিস্ফোরক পোস্ট আসিফ আকবরের

নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আইপিএল সম্প্রচারের জন্য কেউ এখনো আনুষ্ঠানিক আবেদন করেনি। তবে সরকার খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চায় না এবং বিষয়টিকে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখা হবে।

তিনি বলেন, কোনো চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চাইলে সরকার ইতিবাচকভাবে তা বিবেচনা করবে। স্টার স্পোর্টস-সহ যে কোনো সম্প্রচার মাধ্যম চাইলে আইপিএল দেখাতে পারবে—এ ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা দেওয়া হবে না বলে জানান তিনি।

আরও পড়ুন: হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি

এদিকে বাংলাদেশের কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রেজাউল করিম লাবু জানিয়েছেন, আইপিএল সম্প্রচারে তারা কোনো বাধা দেবেন না। কারণ এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বর্তমানে কোনো নির্দেশনা নেই।

তিনি বলেন, স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে চাইলে তা করতে পারবে। নতুন সরকারের নির্দেশনা ছাড়া সম্প্রচার বন্ধের কোনো উদ্যোগ নেওয়া হবে না।