হালান্ডের গোলে শীর্ষে ম্যানচেস্টার সিটি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০৬ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগ-এ আবারও শিরোপা দৌড়ে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড-এর একমাত্র গোলে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি।

বুধবার (২২ এপ্রিল) রাতে বার্নলি-কে ১-০ গোলে হারায় সিটি। ম্যাচের শুরুতে দুই দলের গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে গোলশূন্যতা থাকলেও খুব দ্রুতই জট কাটান হালান্ড।

আরও পড়ুন: বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রটিক

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় সিটি। তৃতীয় মিনিটে জেরেমি ডোকু-র পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হালান্ড। এটি চলতি মৌসুমে তার ২৪তম লিগ গোল।

এরপর বার্নলি সমতায় ফেরার চেষ্টা করলেও সিটির রক্ষণ ভাঙতে পারেনি।

আরও পড়ুন: মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

এই জয়ে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে আর্সেনাল-কে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে সিটি।

অন্যদিকে, এই হারের ফলে প্রিমিয়ার লিগ থেকে বার্নলির অবনমন নিশ্চিত হয়ে গেছে।