দুই ঘণ্টা পর সচল হয়েছে হোয়াটসঅ্যাপ

Shakil
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২২ | আপডেট: ৪:৪৩ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ প্রায় দুই ঘণ্টা ডাউন থাকার পর সচল হয়েছে। তবে এখনো কিছু কিছু ফিচার ঠিক মতো কাজ করছে না বলে অভিযোগ করছেন বিভিন্ন ব্যবহারকারী।

এর আগে মঙ্গলবার দুপুর ১ টার পর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মেসেজ আদান প্রদান করতে পারছিলেন না। এর কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপ ফিরে এলেও এর ডেস্কটপ ভার্সন কাজ করছে না বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়।

আরও পড়ুন: সুনাম ও ক্রেতার আস্থায় এগিয়ে যাচ্ছে ‘স্বপ্ননীড় ক্রাফট’

ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেক্টর এ তথ্য নিশ্চিত করে বলেছে, হোয়াটসঅ্যাপের কয়েক হাজার ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে এমন ত্রুটির কথা জানিয়েছে। গত বছরের ৫ অক্টোবরের পর এটিই হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বিভ্রাট বলে ধারণা করা হচ্ছে।

মেটার এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের সমস্যা সম্পর্কে আমরা অবগত রয়েছি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য কাজ চলছে। আশা করছি দ্রুতই এর সমাধান হবে।

আরও পড়ুন: বাংলাদেশে স্টারলিংক সেবা চালু, উচ্ছ্বাস ইলন মাস্কের

এদিকে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা গেলো কয়েকদিন ধরেই নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। এরআগে ফেসবুকের বাগ নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছিলো প্রতিষ্ঠানটি। তাদের বিগ প্রজেক্ট মেটাভার্স নিয়েও শঙ্কায় রয়েছে এই টেক জায়েন্ট।