মুসলমানদের জন্য ওমরাহ গাইড নিয়ে এলো ইমো

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ২৬ অক্টোবর ২০২৩ | আপডেট: ৮:৫৬ পূর্বাহ্ন, ২৬ অক্টোবর ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের লক্ষ লক্ষ মুসলমানদের জন্য পবিত্র ওমরাহের প্রক্রিয়াকে আরো সহজভাবে তুলে ধরতে এ মাসের শুরুতে অ্যাপের মধ্যে ওমরাহ গাইড ফিচার নিয়ে এসেছে বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ইমো। বিস্তৃত সাব-ফিচারসহ ইমোর নতুন এ উদ্যোগ বিভিন্ন ধরনের টিপস, অবস্থান-ভিত্তিক সেবা ও যোগাযোগের সুবিধাসহ আরও নানান তথ্যের মধ্য দিয়ে ওমরাহ যাত্রীদের সহায়তা করবে।  

ওমরাহ গাইড ফিচারটির মধ্যে রয়েছে ওমরাহ স্মার্ট অ্যাসিসটেন্ট, ওমরাহের ব্যাখ্যা, ধারাবাহিকভাবে ওমরাহের অবস্থান নির্দেশিকা ও পরিবারের সাথে লোকেশন শেয়ারের সুযোগ। পাশাপাশি, একদম বিনামূল্যে ভয়েস ও ভিডিও কল করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা, যা একদিকে তাদের ডেটা বাঁচাবে, আবার অন্যদিকে দুর্বল নেটওয়ার্কের এলাকা থেকেও আন্তর্জাতিক কল সুবিধা উপভোগের সুযোগ করে দিবে।

আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ম্যালওয়্যার আক্রমণের অভিযোগ, তদন্তে আইসিটি বিভাগ

এ বিষয়ে ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ওমরাহ খুবই গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রীতি। পবিত্র এই রীতি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমাদের মুসলিম ব্যবহারকারীদের সহায়তা দেয়ার লক্ষ্যে এই ফিচার নিয়ে এসেছি আমরা। ইমোতে থাকা ওমরাহ টিপস ও গাইডের মাধ্যমে আরও স্বাচ্ছন্দ্যদায়কভাবে ওমরাহ করা ও বাড়িতে তাদের পছন্দের মানুষের সাথে অভিজ্ঞতা শেয়ার করা আরও বেশি সহজ হবে বলে আশাবাদী আমরা।”