আজ যেমন থাকবে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ন, ১০ জুন ২০২৫ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: চার জেলায় দুপুরের মধ্যেই কালবৈশাখীর সতর্কতা

এতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুন: দেশের ১০ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্কতাত

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।