নান্দাইলে গ্রামীন সড়কের কাজের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

Sadek Ali
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ৮:০১ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শনিবার (২৫ এপ্রিল) মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর সুরেশ ডাক্তারের বাড়ির সামনে হতে কামালপুর ভায়া কালিয়াপাড়া গ্রামীন সড়কের কাজের শুভ উদ্ভোধন করেছেন। গ্রামীন সড়ক উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসাবে নান্দাইলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন শুরু হয়েছে। নান্দাইলে নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। উপজেলার সকল ইউনিয়নের গ্রামীন সকল কাচাঁ সড়ক পর্যায়ক্রমে পাকা করা হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, অল্প সময়ের মধ্যে জনগনের কল্যানে নানা গুরুত্বপূর্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সরকার ইতি মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করেছে। এছাড়াও ইমাম, খতিব, মোয়াজ্জিনদের জন্য সম্মানি প্রবর্তন করেছেন। নামকরা খেলোয়ারদের সম্মানি ভাতা প্রদান সহ ইলেক্ট্রনিক হেল্থ কার্ড ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ইউনিট পাইলটিং শুরু সহ ১০ হাজার টাকা পর্যন্ত সুদ সহ কৃষি ঋণ মুওকুফ করা হয়েছে। এছাড়াও দেশী বিদেশী কর্মসংস্থান সম্প্রসারনের জন্য যুবকদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বাবুল সহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও তার সকল অঙ্গযোগি সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।