তাপমাত্রা নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অধিদপ্তর

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০৯ পূর্বাহ্ন, ১৭ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারাদেশেই তাপমাত্রা কিছুটা কমার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) প্রকাশিত আগামী পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

আরও পড়ুন: ঢাকাসহ সারাদেশে বজ্রবৃষ্টির আভাস, ৩ অঞ্চলে হতে পারে ঝড়

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনাজপুর, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দেশের সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি, তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা

আবহাওয়া দপ্তর জানায়, পরবর্তী ৯৬ ঘণ্টায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমে আসতে পারে।