৩২ জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস
দেশের চার বিভাগে অন্তর্ভুক্ত ৩২ জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।
শনিবার (২ মে) সংস্থাটির জারি করা এক সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা অব্যাহত থাকায় দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ-এর কোথাও কোথাও ভারি (৪৪–৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: নতুন নতুন এলাকা প্লাবিত, পাকা ধানের সোনালী মাঠ তলিয়ে এবার ভাঙন শুরু
এতে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগ-এর পাহাড়ি এলাকায় অতিভারি বৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





