ক্রেন উল্টে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় রেললাইনে ক্রেন উল্টে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হারুন অর রশিদ জানিয়েছেন, বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য
তিনি জানান, সকাল ৯টার দিকে রেললাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুতই ক্রেন সরিয়ে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ দুর্ঘটনার ফলে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদের দিকে যাত্রাবিরতি করছে বলে জানান স্টেশন মাস্টার।
আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’





