কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ২ জন নিহত
ছবি: সংগৃহীত
কুমিল্লায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য
তিনি বলেন, সোমবার বেলা ১১টার দিকে মহাসড়কের কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এ সময় তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।





