ময়নসিংহে ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩

SM Shamim
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৫:০৪ পূর্বাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৪
ছবি : ইন্টারনেট
ছবি : ইন্টারনেট

ময়নসিংহের মুক্তাগাছায় ট্রাক-ব্যাটারিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ আহত হয়েছেন চার জন।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ময়নসিংহ-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার ভাবকিরমোড় চেরুমন্ডল নির্মাণাধীন ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: লালমনিরহাটে অর্ধেক কাটা হাত নিয়ে মৃত্যুঝুঁকিতে রিকশাচালক, ক্লিনিক ঘেরাও

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বেলা ২টার দিকে মুক্তাগাছা থেকে একটি ট্রাক নির্মাণাধীন ব্রিজের ডাইবেশন রোড দিয়ে যাচ্ছিল। এ সময় কালীবাড়ী থেকে মুক্তাগাছাগামী যাত্রীবাহী একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়েসহ ৩ জন নিহত হয়। অন্যদিকে অটোচালকসহ গুরুতর আহত ৪ জনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ব্রিতে নতুন ডিজি যোগদান ঘিরে উত্তেজনা, পক্ষে-বিপক্ষে অবস্থান ও বিক্ষোভ

নিহতরা হলেন- উপজেলার বিনোদবাড়ি মোনকোন গ্রামের মাওলানা নজরুল ইসলামের হাসিনা বেগম (৪০) ও তার ৩ বছরের মেয়ে আদিবা। এ ছাড়া গোড়শাইল গ্রামের মৃত উশ্বর্নী চন্দ্র দাসের ছেলে মিনাল চন্দ্রও নিহত হয়।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মো. ফারুক আহমদ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে।