নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ’র গুদামে আগুন

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৪:৩৮ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে এই আগুন লাগে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

আরও পড়ুন: নিকলীতে ১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার