ওসমানী মেডিকেল কলেজের ৩ প্রধানকে অব্যাহতি।

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৪ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান শিক্ষার্থীদের দাবির মুখে অব্যাহতি দেওয়া হয়েছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে। বুধবার (১৪ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত অফিস আদেশে অব্যাহতির তথ্য জানানো হয়েছে।

অব্যাহতি পাওয়া তিন বিভাগীয় প্রধান হলেন- সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।

আরও পড়ুন: অধ্যাপক ডা. এম এ হাদীর ১৯তম শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা, চিকিৎসা শিক্ষায় অবদানের কথা স্মরণ

নতুন তিন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস্ বিভাগের অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।

শিক্ষার্থীদের অভিযোগ, এই তিন বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের দমন-নিপীড়নে নানাভাবে সহযোগিতা করেছিলেন তারা। সেই সঙ্গে আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তালিকা করার অভিযোগও রয়েছে এই তিন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক আন্দোলন: কঠোর অবস্থানে পুলিশ, মাঠে ডিআইজি