লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Sadek Ali
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ৩১ মে ২০২৫ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা হলো- ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও দেড় বছর বয়সী আলিফা আক্তার।

শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চর রমণীমোহন ও চর রুহিতা ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ইয়াছিন চর রমণীমোহন ইউনিয়নের চর রমণী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই এলাকার আব্দুল আসাদের ছেলে। অপরজন আলিফা আক্তার সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা এলাকার মো. সোহাগ হোসেনের মেয়ে।

আরও পড়ুন: সন্ত্রাসীদের কোনো দল নেই, অপরাধ করলেই ব্যবস্থা: কুলাউড়ায় এমপি শকু

মারা যাওয়া শিশুদের স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সদর উপজেলার চর রমণীমোহন এলাকায় ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা দুজনই খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতাল নেওয়ার পথে তারা মারা যায়। অপর নিহত আলিফা আক্তার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফা আক্তারকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল ও চররমনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নয়ন বেগম  বিষয়টি নিশ্চিত করেছেন।আরএমও বলেন, ‘পানিতে ডুবে তিনটি শিশু মারা গেছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা যায়। স্বজনরা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে।’

আরও পড়ুন: শ্রীপুরে সূর্যমুখী চাষে গ্রামীণ পর্যায়ে সৃষ্টি করেছে একটি ভিন্নধর্মী বিনোদনকেন্দ্র