সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন

Sanchoy Biswas
সালাউদ্দীন কাজল, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৫:১৪ অপরাহ্ন, ০৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গার জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে জীবননগর মুক্ত মঞ্চের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেছে এবং পুলিশ ইতোমেধ্যে তাদের গ্রেফতার করেছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিচার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।

আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক  মো. আব্দুল আজিজ, সাংবাদিক, মাজেদুর রহমান লিটন, মুন্সী রায়হান উদ্দীন, নারায়ণ ভৌমিক, হুমায়ন কবির, মিঠুন মাহমুদ, আকিমুল ইসলাম, মুন্সী খোকন, মহিবুল ইসলাম মুকুল, জাহাঙ্গীর আলম, বশির উদ্দিন বিশ্বাস, মো. আব্দুল করিম, তুহিনুজ্জামান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি মাওলানা লুৎফর সরকার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি মো. আবু সাইদ প্রমুখ।

অনুষ্ঠানটির সাবিক পরিচালনা করেন জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু