করিমগঞ্জে কর্নেল জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর ) করিমগঞ্জ পৌরসভার কুদিরজঙ্গল ব্যাপারি পাড়া মোড়ে এই মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক রোগী বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন।
আরও পড়ুন: কৃষিজমি রক্ষায় কঠোর প্রশাসন, অভিযানে আড়াই লাখ টাকা জরিমানা
দিনব্যাপী এ আয়োজনে করিমগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা হৃদরোগ, মেডিসিন, গাইনি, চর্ম, বাত ব্যাথাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. কর্নেল (অব) জেহাদ খানের উদ্যোগে আয়োজিত ওই মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম করিমগঞ্জ জামায়াতের নায়েবে আমির মাওলানা জোবায়ের আহমেদ, করিমগঞ্জ পৌরসভার সভাপতি সাইফুল ইসলাম,চাতল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব রুস্তম আলী মারকাজুল হুদা আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম, কিশোরগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, প্রমুখ।
আরও পড়ুন: বিজিবি'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ
চাতল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব রুস্তম আলী বলেন, স্যার এই এলাকায় আসাতে এলাকার মানুষ অনেক উপকৃত ও আনন্দিত হয়েছে, স্যারকে দেখানোর জন্য ঢাকা যেতে হয় উনি এলাকাতে আসাতে এই চিকিৎসা সাধারণ মানুষ নিতে পারছেন।ধনি দরিদ্র সকল ধরনের লোক বিনা মূল্যে চিকিৎসা নিতে পারছেন আমরা চাই স্যার যেন এই ধরনের ক্যাম্প প্রতিনিয়ত অব্যাহত রাখবেন , তার মতো এত বড় ডাক্তার এই এলাকায় এসেছেন তাতে সবাই মুগ্ধ।
এরকম মেডিকেল ক্যাম্প নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে।





