নান্দাইলে নিশির আলো ফাউন্ডেশন আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ন, ০৮ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৫৯ পূর্বাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার নিশির আলো ফাউন্ডেশনের উদ্যোগে রোববার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১৩তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পেইনে ৬ শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে তাদের নিজ নিজ ব্লাড গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন: দুমকির ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা, দুই কিশোরের তৎপরতায় বড় ক্ষতি রক্ষা

এসময় উপস্থিত ছিলেন নিশির আলো ফাউন্ডেশনের কেন্দ্রীয় সংসদের সহকারী প্রধান সমন্বয়ক মোঃ অপি সিদ্দিক ও সহকারী প্রধান সমন্বয়ক বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ তারেক আহমেদ সাগর, সিনিয়র সহ-সভাপতি আসমান, আর জে রেজবী, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাদমান তালুকদার, ঢাকা জেলার সম্মানিত সভাপতি এবিএম রাফায়াত উল্লাহ, সাধারণ সম্পাদক এমএইচ পরাণ, সাংগঠনিক সম্পাদক ইলমা এবং স্বেচ্ছাসেবী সামাদ সিয়াম, ইব্রাহিম, তানজীল, নাফিস, আতাউল্লাহ, তনিমা ভুঁইয়া, নাইম সহ নিশির আলো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ।

নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল ও নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিক সিদ্দিকী এ উদ্যোগকে একটি প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মহৎ উদ্যোগের জন্য তারা নিশির আলো ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরও পড়ুন: বরিশালে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দুই প্রার্থীর লিখিত অভিযোগ

উল্লেখ্য, শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিশির আলো ফাউন্ডেশন নিয়মিতভাবে এ ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।