নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নরসিংদীর ৫টি আসনের ভোট কেন্দ্রে নেওয়া নির্বাচনী সরঞ্জাম। বুধবার (১১ ফেব্রুয়ারী) সকাল থেকে ৬টি উপজেলার ৬৬৩ টি কেন্দ্রের নির্বাচনী পাপ্য সরঞ্জাম স্ব স্ব কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসারের নিকট বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এগুলো বুঝে নিতে সহযোগিতা করছেন কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত কর্মকতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।
শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে জেলার ৫টি আসনের ৬৬৩ ভোট কেন্দ্রের মধ্যে ৩৯৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলেতে বাড়তি নিরাপত্তা ব্যবস্হা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
আরও পড়ুন: নির্বাচন ঘিরে সহিংসতা: পাঁচ জেলায় আগুন, বিএনপি–জামায়াত সংঘর্ষ
উল্লেখ্য ৫টি নির্বাচনী আসনে ৬টি পৌরসভা ও ৭১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৭১ হাজার ২ শত ৩৭ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ১০ লাখ ৩ শত ৪ জন, নারী ভোটার ৯ লাখ ৭০ জন হাজার ৯ শত ৮৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬ জন।
আরও পড়ুন: দুমকির ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের চেষ্টা, দুই কিশোরের তৎপরতায় বড় ক্ষতি রক্ষা





