সেনাবাহিনীর অভিযানে ককটেল, গুলি ও মাদক উদ্ধারসহ আটক ১

Sanchoy Biswas
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা
প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩১ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ককটেল, পিস্তলের গুলি ও মাদক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় মো. আবু মুসা (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দুইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার আলিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আবু মুসাকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন বাঁশঝাড় থেকে পাঁচটি ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক আবু মুসা সদর উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. রেজাউল।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২