বগুড়ায় জাতীয়তাবাদী অটোচালক দলের বিনিময় সভা
বগুড়ার শাজাহানপুর থানায় নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের সদস্যরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা করেন।
গতকাল বৃহস্পতিবার শাজাহানপুর থানার নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে এক স্লোগানে মুখরিত হয়ে ওঠেন। "রিকশা, ভ্যান ও অটোচালক জনতা, গড়ে তোলো একতা"—এই স্লোগানকে সামনে রেখে পথচলার অঙ্গীকারবদ্ধ ঘোষণা করেন তারা। উক্ত সংগঠনের উদ্যোগে আয়োজিত এই সাক্ষাৎকালে তাদের পক্ষ থেকে স্থানীয় চালকদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগিতা কামনা করা হয়।
আরও পড়ুন: বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ২৫
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের শাজাহানপুর থানা শাখার আহ্বায়ক জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আবু বক্কর।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা উপস্থিত ছিলেন—চুপিনগর ইউনিয়নের ওয়াসিম, খরনা ইউনিয়নের গোলাম মোস্তফা, খোট্টা পাড়া ইউনিয়নের আব্দুর রাজ্জাক, আমরুল ইউনিয়নের হযরত আলী, মাঝিড়া ইউনিয়নের সুলতান, আড়িয়া ইউনিয়নের রাজু আহমেদ, মাদলা ইউনিয়নের আশরাফ আলী আকন্দ, আশেকপুর ইউনিয়নের সাইদুল, সাধারণ সম্পাদক উজ্জ্বল, গোহাইল ইউনিয়নের লাবলু। উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও।
আরও পড়ুন: শেরপুরে বৈশাখী মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা
উক্ত মতবিনিময় শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সাধারণ চালকদের অধিকার আদায় ও যানজট নিরসনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।





