সারাদেশে ২০ হাজার কিমি খাল খননের পরিকল্পনা নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

Sadek Ali
এম আর কামরুল, বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:১৯ পূর্বাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার সারাদেশ ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। যা শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে। তারই অংশ হিসেবে বরিশালে খাল পুনঃখনন কর্মসূচি শুরু করা হলো।

রোববার (২২ ফেব্রুয়ারি) বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ কর্মসূচির উদ্বোধনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: অনিয়ম পেলেই অ্যাকশন, ছাড় নেই—প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

এসময় মন্ত্রী আরও বলেন, একইসাথে বনায়নের অংশ হিসেবে গাছ রোপন কর্মসূচিও শুরু করা হয়েছে। আগামীতে এই কাজ আরও তরান্বিত করা হবে।

তথ্য মন্ত্রী বলেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে, তৎকালীন সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল ঘটেছিল, তা আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত হয়েছে। ফলে সেই ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও তিনি জানান।

আরও পড়ুন: লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী সোনাগাজীর জাহাঙ্গীর ফিরোজ

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, আমরা কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবো না। আমরা জনগণের সরকার গঠন করবো। নির্বাচিত হলে আমরা সরকার থাকবো, না হলে সরকার থাকবো না, কিন্তু নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবো। এসময় বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পূনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়।