সৌদিতে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার রুবেল নিহত
জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি দিয়েছিলেন। পরিবারের স্বপ্ন পূরণের জন্য প্রতিদিনের মতো কাজেও বের হয়েছিলেন। কিন্তু আর ফেরা হলো না মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার প্রবাসী মো. রুবেল আহমদ।
সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে পথে সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম। তিনি রুবেলের পরিবারের বরাতে জানান, রুবেল দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি কুলাউড়া ইউনিয়নের নাজিরের চক এলাকার মৃত মো. রইছ আলীর একমাত্র ছেলে। রুবেল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।





