ফেনীর নবাবপুরের ফতেহপুরে ৮ নং ওয়ার্ড বিএনপির ইফতার
ফেনীর নবাবপুর ইউনিয়নের ফতেহপুরে ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ রমজান) ফতেহপুর নয়ন কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডা. রবিউল হক রবির সভাপতিত্বে এবং যুবদল নেতা মাজহারুল ইসলাম রাসেল পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির।
আরও পড়ুন: হেযবুত তওহীদ সদস্যের ওপর হামলার প্রতিবাদ, গ্রেফতারের দাবি
এ সময় উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, সাবেক ছাত্রদল নেতা বদিউল আলম শিফন, ফেনী জেলা যুবদলের সদস্য মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা কেএম ফখরুদ্দিন ফারুক, ইসরাফিল ছোটন, ফজলুল করিম, যুবদল নেতা মহি উদ্দিন মোহন, শরিফুল ইসলাম রানা, ছাত্রদল নেতা মামুন, সৌরভসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এলাকার রোজাদার ও মুরুব্বিরাও অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী





