শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কেওয়া চন্নাপাড়া দাওয়াতি মসজিদের পাশের ডোবা থেকে এক অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(১৪ মার্চ) শনিবার বিকেলে পৌর এলাকার আলামিনের বাড়ির পরিত্যক্ত একটি ডোবা থেকে ওই অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কুলাউড়ায় একসঙ্গে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্র সংসদ ‘আল-ফায়জী’
বাড়ির মালিক জানান, ভাড়াটিয়া এক নারী কয়েকদিন ধরে দুর্গন্ধ পাচ্ছিলেন। আজ অনেক বেশি দুর্গন্ধ বের হলে বাড়ির পাশে একটি ডোবায় দেখতে পান অজ্ঞাত ওই নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে। পরে তিনি পুলিশকে খবর দেন।
শ্রীপুর থানার এসআই অরুপ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন পরিত্যক্ত একটি ডোবায় এক নারীর খণ্ডিত মরদেহ পড়ে আছে। প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। সিআইডি তদন্তের পর জানা যাবে নারীর মৃত্যুর কারণ।
আরও পড়ুন: মোহনগঞ্জে পুকুরে ডুবে একই বাড়ির দুই শিশুর মৃত্যু
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহের প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যাচ্ছে না। সিআইডি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।





