ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহবুব মল্লিকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

Sanchoy Biswas
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ৮:৪৫ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মাহবুব মল্লিকের উদ্যোগে, তার নিজ গ্রামের বাড়ি, উপজেলার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর জামে মসজিদ ও স্থানীয় এলাকাবাসীর সৌজন্যে তার বাড়িতে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা, উপজেলার বৃহৎ ব্যবসা কেন্দ্র, বাদাঘাট বাজারের ব্যবসায়ীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক অপহরণ ও হামলা: সড়কে নেমে বিক্ষোভ, দোষীদের গ্রেফতারের দাবি

দোয়া ও ইফতার পূর্ব এক আলোচনায়, জেলা যুবদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুব মল্লিক বলেন, “আপনাদের দোয়া, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি, আগামী উপজেলা নির্বাচনে, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে আলোচনা সভা করে যাচ্ছি। আশা করি আগামী নির্বাচনে, আমাকে আপনারা ভোট দিয়ে বিজয়ী করবেন। আমিও আপনাদের কথা দিচ্ছি, আমাকে আপনারা বিজয়ী করলে, অতীতের মতো, আগামীতেও আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে চাই।”