শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
গাজীপুরের শ্রীপুরে ঈদুল ফিতর উপলক্ষে শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির পক্ষ থেকে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
(১৯ মার্চ) বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মাওনা চৌরাস্তা আমতলী বাবুল মার্কেটের সামনে গরিব অসহায় মানুষের মাঝে পোলাও চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, সাবান বিতরণ করা হয়।
আরও পড়ুন: জাদুকাটা বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ শ্রমিকের অর্থ ও কারাদণ্ড
উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর ঐক্য সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল (এম.কম)।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন সুজন, ফারুক আহমেদ, ইমরান হোসেন, আতিকুর ইসলাম পরান, মোহাম্মদ আদিলুর রহমান, আলামিন, জেমির শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: পুলিশের সামনেই টেন্ডার বাক্স সরানোর অভিযোগ, পরে উদ্ধার
এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এ ধরনের উদ্যোগ সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।





