সাত সকালে হাসপাতালে র‍্যাবের অভিযান আটক ৬

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ২৩ মার্চ ২০২৬ | আপডেট: ২:৩৫ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে ছয় দালালকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। 

সোমবার (২৩ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন বলে জানান ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। 

আরও পড়ুন: ঝুম বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল আজহার জামাত

আটককৃতরা হলেন, নরসিংদী পৌর শহরের দত্তপাড়া এলাকার নান্টু মিয়ার ছেলে শিবলু মিয়া (৪২), উত্তর কাউরিয়া পাড়া এলাকার সুলতান মিয়ার ছেলে আরমান (২৫), দত্তপাড়া এলাকার আলী মিয়ার ছেলে বাবু মিয়া (৩২), কাউরিয়ার পাড়া এলাকার সাত্তার মিয়ার ছেলে সজিব মিয়া (৩২), পশ্চিম কান্দা এলাকার মৃত নুরুল হকের ছেলে রানা মিয়া (৪২) ও পূর্ব দত্ত পাড়া এলাকার জগলুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৪৫)। 

তিনি জানান, সরকারি হাসপাতাল গুলোতে কোনরকম বাঁধা বিঘ্ন ছাড়াই রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং দালালদের দৌরাত্ম রোধ করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে  র‍্যাব, পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করে ৬ জন চিহ্নিত দালালকে আটক করতে সক্ষম হন। পরে তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাগার ও একশত টাকা জরিমানা করা হয়। তিনি আরও জানান, জেলা সদর হাসপাতাল ও ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নির্বিঘ্নে সেবা নিশ্চিত করতে এবং দালালদের ভোগান্তি রোধ করতে র‍্যাব ও জেলা প্রশাসন জিরো টলারেন্স। এবিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 

আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫