হাম আক্রান্ত শিশুদের খবর নিতে বিএনপি নেতার হাসপাতাল পরিদর্শন
হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নিতে বুধবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. মাজহারুল আলম গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি রোগী ও অভিভাবকদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ভেন্টিলেটর ও আইসিইউ সুবিধা বাড়ানোর অনুরোধও করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে ২৭ জন হাম আক্রান্ত শিশু ভর্তি রয়েছেন, যাদের অধিকাংশের বয়স ২ বছরের কম। প্রতিদিন গড়ে আরও ১৫ জন শিশু আউটডোরে চিকিৎসা নিচ্ছে।
আরও পড়ুন: পুবাইলে বিজিবি-প্রশাসনের যৌথ অভিযানে ৮৫১ লিটার অবৈধ ডিজেল উদ্ধার
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা ড্যাবের সদস্য সচিব ও সিনিয়র কনসালট্যান্ট ডা. খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহযোগী অধ্যাপক ডা. কামরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. খায়রুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. এনামূল হক, হাসপাতালের আরপি ডা. কামরুল করিম প্রমুখ।
পরিদর্শন শেষে বিএনপি নেতা ডা. মাজহারুল আলম হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলামের সাথে বৈঠকে ভেন্টিলেটরসহ আইসিইউ সুবিধা বাড়ানোর অনুরোধ করেন।





