নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি আউয়াল, সাধারণ সম্পাদক সজল ভূঁইয়া

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১১ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

"সত্যের পক্ষে সাংবাদিকতার শক্তি" এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী জেলা প্রেসক্লাবের ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) সকালে শহরের অরবিট রেস্টুরেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়ে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সাধারণ বার্ষিক সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। দৈনিক নরসিংদীর কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দ্যা নিউ নেশন পত্রিকার সিনিয়র সাংবাদিক এম এ আউয়ালকে সভাপতি এবং এস এ টিভির সাংবাদিক সজল ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য

নরসিংদী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবিএম আজরাফ টিপুর সভাপতিত্বে এই কমিটি ঘোষণা করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, নরসিংদী জেলা প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকদের জন্য একটি পেশাদার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নে প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এবং সাংবাদিকদের ঐক্যই শক্তি। পেশাদারিত্ব, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই হবে নরসিংদী জেলা প্রেসক্লাবের মূল লক্ষ্য বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’

পরে অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।