অবৈধ তেল মজুত

চট্টগ্রাম জেলায় ২৬৯টি অভিযান, জরিমানা পৌনে ৭ লাখ

Any Akter
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:০১ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। যার ফলে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ২৬৯টি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।অভিযানে ৬ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫ হাজার ৮২৪ লিটার তেল জব্দ করা হয়।অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান জোরদার করার কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনেছি। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল: কঠোর নিরাপত্তায় ভোট, ত্রিমুখী-বহুমুখী লড়াই

এদিকে অবৈধভাবে ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধেও অভিযান চলমান রেখেছে প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরের বায়েজিদ ও খুলশী থানা এলাকায় জেলা প্রশাসন, র‌্যাব, সিএমপি এবং বিএসটিআইয়ের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।