রাজাশনে বিদ্যুতের লাইনে আগুন, পুড়ে ছাই মুদি দোকানসহ ২ ফার্মেসি

Any Akter
মোঃ রফিকুল ইসলাম জিলু , সাভার প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৫২ অপরাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের রাজাশন পালোয়ানপাড়া এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ০১টা ১৩ মিনিটে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি মুদি দোকান ও দুটি ফার্মেসি পুড়ে যায়। স্থানীয়দের ভাষ্যমতে, হঠাৎ করেই বিদ্যুতের তার থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে তিনটি দোকানের অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুন: বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচন ৯ এপ্রিল: কঠোর নিরাপত্তায় ভোট, ত্রিমুখী-বহুমুখী লড়াই

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, আগুনে তাদের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন: রোগীর সাথে চিকিৎসকের অশালীন আচরণ, নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের প্রতিবাদ