নরসিংদীতে উৎসবমুখর পরিবেশে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ উদযাপন

Any Akter
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:২২ অপরাহ্ন, ১৪ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদীতে বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বাংলা বছর। নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে ও আনন্দঘণ পরিবেশে নতুন বর্ষকে বরণ করে নিয়েছে নরসিংদীবাসী। ঢাক ঢোলসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে মেতে উঠেছে এ আয়োজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিভিন্ন লোকজ মোটিফ, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা.বুলবুল কবীর।

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

এছাড়াও ​সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক  প্রতিনিধিগণ উক্ত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

​শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠানটি সম্পন্ন করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত।

আরও পড়ুন: আশুলিয়ায় ডিবির অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার