চান্দিনায় জাল টাকাসহ যুবক আটক, ল্যাপটপ ও প্রিন্টার জব্দ
ছবিঃ সংগৃহীত
কুমিল্লার চান্দিনা উপজেলায় জাল টাকাসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বর এলাকায় অভিযান চালিয়ে মো. আরিফুল ইসলাম (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুরাদনগরের নিজ বাড়ি থেকে জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার জব্দ করা হয়।
আরও পড়ুন: টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের লাশ উদ্ধার
পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। ঘটনায় জাল টাকা আইনে মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার আদালতে তাকে সোপর্দ করলে বিজ্ঞ আদালত আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।





