দলীয় আক্রমণের শিকার এসএসসি পরীক্ষার্থী ও তার মা, থানা পুলিশের পক্ষপাতিত্ব, বিচারাধীন পরিবার!

Sanchoy Biswas
রাজশাহী ব্যুরো
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ন, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:০৪ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ও তার মা বিএনপি কর্তৃক আক্রমণের শিকার হয়েছে। থানা পুলিশের পক্ষপাতিত্বের কারণে ন্যায্য বিচারের আশায় ক্ষতিগ্রস্ত পরিবার। স্থানীয় দলীয় প্রভাবের কারণে পুলিশ অভিযুক্তদের পক্ষ নিচ্ছে, ভুক্তভোগী অভিযোগ তুলেছেন।

চারঘাট মডেল থানার এসআই কাশেম মুঠোফোনে পত্রিকার প্রতিনিধিকে জানায়, স্থানীয় পর্যায়ে পূর্বের জের ধরে উত্তেজনা বিরাজ করছে। বাদী পক্ষ আ.লীগ সরকারের সময় তাদের উপর অনেক অত্যাচার করেছে বলে অভিযোগ আছে। যার কারণে উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১১ বছরের শিশু ধর্ষণ, ফার্মেসি ব্যবসায়ী আটক

ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী মেজবাউর রহমান চলমান এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে জানায়, গত ১৮ এপ্রিল বিকাল আনুমানিক ৫:৩০টার সময় উপজেলার ১ নং ওয়ার্ডের মৃত নজরুল ইসলামের ছেলে মহিদুল ইসলাম ও শুভ ইসলাম উভয়ে মিলে তার মাকে মারধর করছিল। ওই সময় মেজবাউর বাধা দিতে গেলে তাকে মেরে আহত করে। পরে এসএসসি পরীক্ষার্থী ও তার মা উভয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়।

বুধবার রাতে ঘটনার সূত্রপাতের বিষয়ে জানতে চাইলে বাদী গোলাম মোস্তাফা বলেন, তার বোনকে (এসএসসি পরীক্ষার্থী মা) বিএনপির ক্ষমতার বলে পুকুরের মাছ নিয়ে গেছে, জমি দখল করে কলাগাছ লাগিয়েছে এবং গাছের ফল জোরপূর্বক নিয়ে গেছে। এই সকল বিষয়ে প্রতিবাদ করায় বিএনপির নেতা অভিযুক্ত মহিদুল ও শুভ উভয়ে মিলে তার বোন ও ভাগনাকে মারধর করেছে। এ বিষয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু থানা পুলিশ অভিযুক্তদের পক্ষে কাজ করছে।

আরও পড়ুন: তাহিরপুরে ১৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ২ হাজার মিটার নিষিদ্ধ মাছ ধরার জাল পুড়িয়ে ধ্বংস

বর্তমান চারঘাট মডেল থানা ইনচার্জের দায়িত্বে তদন্ত ওসি তুহিন ইসলাম বলেন, ওই পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার রাত ৯টার সময় থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ অবশ্যই সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।