প্রধানমন্ত্রী নান্দাইলের জনগণের কষ্ট লাঘবে ৭ মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ প্রদান করলেন

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:২৪ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের সকল শিক্ষার্থী ও মা বোনসহ জনগণের কষ্ট লাঘবে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে সম্প্রতি ডিও লেটার প্রদান করেন। তারই পরিপ্রেক্ষিতে নান্দাইলবাসীর চাহিদার গুরুত্ব দিয়ে ৭ মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত বরাদ্দ প্রদান করা হয়েছে। এখন থেকে নান্দাইলের জনগণ মোট ৫০ মেগাওয়াট বিদ্যুৎ নিয়মিত সরবরাহ পাবেন। ফলে নান্দাইলে এখন থেকে লোড শেডিং অনেক অংশে কমে আসবে।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলার প্রতিটি ঘরে ঘরে এভাবে আলোর বার্তা পৌঁছে দিচ্ছেন। তেমনি আজ নান্দাইলকেও সেই আলোর অংশীদার করেছেন। ফলে নান্দাইলে বিদ্যুৎ সমস্যার সমাধান হওয়ায় এলাকার সকল মানুষের দৈনন্দিন জীবন যাত্রায় এক নতুন গতির সঞ্চার করবে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবি

নান্দাইলে অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ দিয়ে জনগণের দীর্ঘদিনের কষ্ট লাঘব করায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ নান্দাইলবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।