শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল হোসেন, সম্পাদক রবীন

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচনে আরটিভির প্রতিনিধি আবুল হোসেন সরদার সভাপতি এবং চ্যানেল টুয়েন্টি ফোরের নুরুল আমীন রবীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচনী ফলাফল শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা তথ্য কর্মকর্তা ও দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার শাহিন মিয়া।

আরও পড়ুন: জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৭১১৯ ঘনফুট বালু জব্দ

এছাড়াও নির্বাচনে বাকি ১৯টি পদের মধ্যে সহ-সভাপতি দৈনিক হুঙ্কারের সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি দৈনিক রুদ্রবার্তার শহিদুল ইসলাম পাইলট, সহ-সভাপতি দৈনিক মানবজমিনের খলিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক যমুনা টিভির এস এম শাকিল, সহ-সাধারণ সম্পাদক বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, সাংগঠনিক সম্পাদক পদে সময় টেলিভিশনের বিএম ইস্রাফিল, কোষাধ্যক্ষ ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক নিরপেক্ষের জামাল মল্লিক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবর পত্রের মঞ্জুরুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক আমার দেশের হাফেজ মোহাম্মদ আল-আমিন, সমাজকল্যাণ সম্পাদক ভোরের দর্পণের সাইফুল ইসলাম, আইন সম্পাদক দৈনিক বর্তমান কথার সোহেল রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) কালের কণ্ঠের শরিফুল আলম ইমন, ধর্ম ও সাহিত্যবিষয়ক সম্পাদক দৈনিক সংবাদ দিগন্তের আলমগীর হোসেন এবং সদস্য পদে দ্যা ডেইলি গ্লোবাল ন্যাশনের ইসহাক মাদবর, দৈনিক করতোয়ার আব্দুল বারেক ভূঁইয়া, নিউজ জি টুয়েন্টি ফোরের সৈয়দ মেহেদী হাসান, স্টার নিউজের মিরাজ শিকদার ও গ্লোবাল টিভির সাইফুল ইসলাম ঢালী নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ ৩৬ বছর পর শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা নির্বাচিত সকল সদস্যকে নিয়ে একটি আধুনিক ও সুসংগঠিত প্রেসক্লাব হিসেবে গড়ে তুলব।

আরও পড়ুন: নাশকতার কর্মকাণ্ডের অভিযাগে নান্দাইলে গ্রেফতার ৬