গোবিন্দগঞ্জে জমিজমা নিয়ে সৃষ্ট সংঘর্ষে বৃদ্ধ নিহত

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৪৯ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে কফিল উদ্দিন মাস্টার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে জমি নিয়ে বিরোধে সৃষ্ট সংঘর্ষে প্রতিপক্ষের ইউপি সদস্য জলিলের সঙ্গে মারামারি চলাকালে লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই বৃদ্ধ কফিল উদ্দিন মাস্টারের মৃত্যু হয়।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক উপশহর গড়ার স্বপ্ন কবীর আহমেদ ভূঁইয়ার

খবর পেয়ে, গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাইবান্ধা জেলা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশিদুল বারী, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: শেরপুরে আর্জেন্টিনা সমর্থকদের মিলন মেলা ও র‍্যালি