আন্তর্জাতিক শ্রমিক দিবসে এপেক্স ক্লাবস অব বাংলাদেশের র‌্যালি ও শ্রমিকদের মাঝে উপহার বিতরণ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১১:১২ অপরাহ্ন, ১২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এপেক্স ক্লাবস অব বাংলাদেশ-এর উদ্যোগে নরসিংদী ও গাজীপুর জেলায় বর্ণাঢ্য র‌্যালি এবং শ্রমিকদের মাঝে গামছা ও সফট ড্রিংকস বিতরণ করা হয়েছে।

নরসিংদী জেলায় সকাল ৯টায় রেলওয়ে স্টেশন এলাকায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে রিকশাচালকসহ শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও সফট ড্রিংকস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান আবু নাঈম মো. মাকছুদুর রহমান।

আরও পড়ুন: শেরপুরে নিখোঁজের আট দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, আটক ১৯ জন

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান রফিকুল ইসলাম, আইপিএনপি এপেক্সিয়ান এম. সায়েম টিপু, লাইফ গভর্নর ও পিএপি এপেক্সিয়ান আসলাম হোসেন, পিএনপি এপেক্সিয়ান আবদুল মতিন শিকদার, লাইফ গভর্নর অ্যাম্বাসেডর মাসুদ মান্নান, জেলা গভর্নর এপেক্সিয়ান সরওয়ার হোসেন ভূঁইয়া, পিডিজি-১ এপেক্সিয়ান তুষার কান্তি ঘোষ, পিডিজি এপেক্সিয়ান কামরুন্নাহার মুক্তি, লাইফ মেম্বার এপেক্সিয়ান মোস্তাক আহমেদ ভূঁইয়া, লাইফ মেম্বার এপেক্সিয়ান হাবিবুর রহমান, জাতীয় সচিব এপেক্সিয়ান নিশান আহমেদ নিশানসহ নরসিংদী ও ভৈরব ক্লাবের সদস্যরা।

অন্যদিকে গাজীপুর জেলায় সকাল ১০টায় স্থানীয় রাজবাড়ী মাঠে এপেক্স রাউন্ড টেবিল, এপেক্স ক্লাব অব গাজীপুর ও এপেক্স ক্লাব অব মিরপুরের আয়োজনে আরেকটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও সফট ড্রিংকস বিতরণ করা হয়।

আরও পড়ুন: লোডশেডিংয়ে অতিষ্ঠ জনতা, ৪ ঘণ্টা পল্লী বিদ্যুতের কর্মীকে আটকে রাখার অভিযোগ

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের এলজি ও পিএনপি এবং এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এপেক্সিয়ান আনিসুজ্জামান শাতিল। এছাড়া উপস্থিত ছিলেন এপেক্স রাউন্ড টেবিল বাংলাদেশের প্রতিনিধি এপেক্সিয়ান এজাজ মাহমুদ রনি, জাতীয় বোর্ডের এনইডি এপেক্সিয়ান রাব্বিব হাসান, জেলা গভর্নর এপেক্সিয়ান মোহাম্মদ কবির আহমেদ, পিডিজি-১ এপেক্সিয়ান সাজ্জাদ হোসেন ইলিয়াস, পিডিজি এপেক্সিয়ান আবদুল মালেকসহ সংশ্লিষ্ট ক্লাবগুলোর সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা সংগঠনের চলতি বছরের থিম “Committed to Humanity” বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।