জনগণের দোরগোড়ায় সেবাই সরকারের মূল লক্ষ্য: ডিসি নূরুল করিম ভূঁইয়া
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিক বিভিন্ন কার্যক্রম নিয়ে গাজীপুরে এক সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে গাজীপুর জেলা তথ্য অফিস।
এতে সার্বিক সহযোগিতা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শাহরিয়ার নজিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি হাতে নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সমন্বিতভাবে কাজ চলছে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যেন সাধারণ মানুষ দ্রুত পায়, সে লক্ষ্যেই প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে। বিশেষ করে পরিবেশ রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে সরকারের উদ্যোগ বাস্তবায়নে সবাইকে আন্তরিক ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন: লালপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার র্যাব সদস্য, আটক ১
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিভিল সার্জন মামুনুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দীন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা তথ্য অফিসার শামীমা নাসরিন। এসময় গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





