সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ২৯ মে ২০২৬ | আপডেট: ৬:২৮ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু, আহত মা

রেলওয়ে সূত্রে জানা গেছে, সিলেট থেকে আখাউড়াগামী একটি তেলবাহী ট্রেনের খালি ওয়াগনের একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। লাইনচ্যুত বগি উদ্ধারে হাইড্রোলিক টুলব্যান ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

বিষয়টি নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, “লাইনচ্যুত বগি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান আনা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।