মৌলভীবাজারের সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল চলাকালে সংঘটিত এক ঘটনায় একজন ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় বিজিবি টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: লালমনিরহাটে ভূয়া এসআই পরিচয়ে গাঁজা পাচার, গ্রেপ্তার ৩
ঘটনার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
আরও পড়ুন: মোকামতলায় বাস-কাভার্ডভ্যান-মাইক্রোবাসের চতুর্মূখী সংঘর্ষ, আহত ২





